ভুল চিকিৎসার অভিযোগ, হাসপাতালের বিরুদ্ধে রাস্তায় নামল ভুক্তভোগীরা

১০ সেপ্টেম্বর ২০২০, ০৮:৪৮ PM

© টিডিসি ফটো

নোয়াখালীতে ভুল চিকিৎসার অভিযোগে প্রাইম হাসপাতাল এবং গুডহিল হাসপাতালের সংশ্লিষ্ট ডাক্তারদের বিরুদ্ধে মানববন্ধন করেছে ভুক্তভোগী রোগীর পরিবার। ভুল চিকিৎসার শিকার চার বছরের শিশু মেহেবারের পরিবারের উদ্যোগে আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় নোয়াখালী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার সচেতন নাগরিক সমাজ অংশনেন।

শিশুটির বাবা রিয়াজ উদ্দিন মিনার বলেন, নোয়াখালীর গুডহিল কমপ্লেক্স হসপিটাল এবং প্রাইম হসপিটাল চিকিৎসার নামে অপচিকিৎসা শুরু করেছে। যার প্রত্যক্ষ ভুক্তভোগী আমার ৪ বছরের ছোট্র মেয়ে মেহেবার।

তিনি জানান, শিশু বিশেষজ্ঞ ডা. ইয়াকুব আলী মুন্সী, গাইনী বিশেষজ্ঞ ডা. মুসফিক, আল্ট্রা ডা. মাহমুদুর রহমান এবং সার্জন ডা. সাইফ উদ্দিনের অপচিকিৎসা এবং ভুল অপারেশনের কারণে আমার মেয়েকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে।

এ ঘটনার বিচার দাবি করে রিয়াজ উদ্দিন জানান, তাদের ভুল রিপোর্ট এবং ভুল চিকিৎসার কারণে আমার মেয়ের অবস্থা খুবই সংকটাপন্ন হয়েছিলো। অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে সে। আমি এ সকল ডাক্তার এবং হাসপাতালের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগের ফল দেখুন এখানে
  • ২২ এপ্রিল ২০২৬
বহুল কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ
  • ২২ এপ্রিল ২০২৬
গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ‘…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির তিন সাংবাদিককে হেনস্তায় ছাত্রদল কর্মী, সমিতিতে এসে দু…
  • ২২ এপ্রিল ২০২৬
জাতীয় সংসদে বীরশ্রেষ্ঠদের নামে গ্যালারি নামকরণ
  • ২২ এপ্রিল ২০২৬
২৪ পদে নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকের, আবেদন ২৮ এপ্রিল থ…
  • ২২ এপ্রিল ২০২৬