নিজ বাড়িতে সাজা খেটে জায়নামাজ উপহার পেলেন আসামি

২৬ আগস্ট ২০২০, ০৯:০৭ PM
বালাম মিনা নিজ বাড়িতে সাজা খেটে উপহার পেলেন জায়নামাজ ও ফুলের তোড়া

বালাম মিনা নিজ বাড়িতে সাজা খেটে উপহার পেলেন জায়নামাজ ও ফুলের তোড়া © সংগৃহীত

নড়াইল জেলার নড়াগাতি থানার নলামারা গ্রামের মৃত রাজ্জাক মিনার ছেলে বালাম মিনার (৪৬) মাদকের মামলায় এক বছরের সাজা হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট বিচারিক আদালত তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য শর্ত সাপেক্ষে নিজ বাড়িতে থেকে সাজা ভোগের ব্যতিক্রমী এক আদেশ দিয়েছিলেন।

গতকাল মঙ্গলবার (২৫ আগস্ট) সাজার মেয়াদ শেষ হওয়ায় আদালতের আদেশে মুক্ত হয়েছেন বালাম মিনা। একই সাথে ওই বিচারিক আদালতের পক্ষ থেকে তাকে একটি জায়নামাজ ও ফুলের তোড়া উপহার দেওয়া হয়েছে।

জানা গেছে, বালাম মিনার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা ছিল। এ মামলায় ২০১৯ সালের ২৫ আগস্ট এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন নড়াইলের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক আমাতুল মোর্শেদা। কিন্তু তাকে কারাগারে না পাঠিয়ে সংশোধনের জন্য নড়াইলের প্রবেশন অফিসার বাপ্পী কুমার সাহার তত্ত্বাবধানে নিজ বাড়িতে থেকে সাজা ভোগের আদেশ দেন।

এ এক বছরই নির্ধারিত সব শর্ত মেনে চলেন সাজাপ্রাপ্ত বালাম মিনা। মঙ্গলবার বালাম মিনার সাজার মেয়াদ শেষ হলে প্রবেশন অফিসার আদালতে তাকে চূড়ান্তভাবে মুক্তি দিতে আবেদন করেন। এ আবেদনের শুনানি শেষে মঙ্গলবার বালাম মিনাকে চূড়ান্তভাবে মুক্তি দেন বিচারক আমাতুল মোর্শেদা।

বালাম মিনা বলেন, ইজিবাইক চালিয়ে আমি জীবিকা নির্বাহ করি। আমি আমার বৃদ্ধা মা, স্ত্রী ও তিন কন্যা মোট ৬ জনের সংসার চালাই। আমি জেলে গেলে আমার পরিবারের অন্যদের না খেয়ে থাকতে হতো। আদালতের দয়ায় আমি জেল থেকে রক্ষা পেয়েছি। আমি আর কোন দিন কোনো অপরাধ করব না।

নড়াইলের প্রবেশন কর্মকর্তা বাপ্পী কুমার সাহা জানান, আসামী থাকাকালে বালাম মিনা সব শর্ত মেনেছেন। এখন তার পরিবার, প্রতিবেশী সবাই বলেছেন তিনি সংশোধন হয়েছেন। এ কারণে বিচারিক আদালত তাকে চূড়ান্তভাবে মুক্ত করে দিয়েছেন।

হাম-পক্সে বেশি ভুগছে শিশুরা, এই সময়ে তাদেরকে কী কী খাওয়াতে …
  • ০৮ এপ্রিল ২০২৬
শিক্ষামন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের ট্রেড এনভয় প্রতিনিধিদের …
  • ০৮ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণা, তেলের দাম নামল ব্যারেলপ্রতি ১০০…
  • ০৮ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত দুই
  • ০৮ এপ্রিল ২০২৬
বাদ পড়া এসএসসি পরীক্ষার্থীদের জন্য সুখবর
  • ০৮ এপ্রিল ২০২৬
‘নিষ্ক্রিয়’ স্ক্রিন টাইমে ডিমেনশিয়ার ঝুঁকি, মস্তিষ্ক সক্রিয়…
  • ০৮ এপ্রিল ২০২৬
close