করোনায় আরও ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ২৫৪৫

২৫ আগস্ট ২০২০, ০৭:০১ PM

© ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়াল ৪ হাজার ২৮ জনে। এই সময় নতুন করে সংক্রমিত হয়েছেন আরও ২ হাজার ৫৪৫ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলেন ২ লাখ ৯৯ হাজার ৬২৮ জন।

মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৮৮১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৮৬ হাজার ৭৫৬ জন।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ১৭ হাজার ৫ জনের। এছাড়া আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখ ৯ হাজার ২৪১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৬৩ লাখ ৫৯ হাজার ৪৩ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৮১ হাজার ১১৪ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখানে ৫৯ লাখ ১৫ হাজার ৬৩০ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৬ লাখ ২৭ হাজার ২১৭ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১৫ হাজার ৪৫১ জন।

মৃতের সংখ্যায় ব্রাজিলের পরেই আছে মেক্সিকো। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬০ হাজার ৮০০ জন। আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৬৩ হাজার ৭০৫ জন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটিতে করোনায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৬৪ হাজার ৮৮১ জন। মৃত্যুর দিক থেকে চতুর্থ অবস্থানে আছে দেশটি। এখন পর্যন্ত মারা গেছেন ৫৮ হাজার ৫৪৬ জন।

আক্রান্তের দিক থেকে চতুর্থ অবস্থানে আছে রাশিয়া। দেশটিতে আক্রান্ত ৯ লাখ ৬১ হাজার ৪৯৩ জন। আর মৃতের সংখ্যা ১৬ হাজার ৪৪৮ জন।

লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ
  • ২১ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী পাওয়া কে এই মিল্লাত
  • ২১ আগস্ট ২০২৬
রাজনীতির দীর্ঘ পথ পেরিয়ে আবারও মন্ত্রিসভায় ড. মঈন খান
  • ২১ আগস্ট ২০২৬
পারিবারিক রাজনীতি থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ পার্…
  • ২১ আগস্ট ২০২৬
প্রিন্স হ্যারির বিরুদ্ধে মামলায় জিতল ‘ডেইলি মেইল’, ৭ দিনের …
  • ২১ আগস্ট ২০২৬
১৪ ঝুঁকিপূর্ণ এলাকায় কলেরার টিকাদান শুরু শনিবার, পাবেন যারা
  • ২১ আগস্ট ২০২৬