মোবাইলে আসক্তির কারণে মায়ের বকা, স্কুলছাত্রীর আত্মহত্যা

২২ আগস্ট ২০২০, ০৯:০৭ AM
প্রতীকি ছবি

প্রতীকি ছবি © ফাইল ফটো

মায়ের ওপর অভিমান করে রাজধানীর কামরাঙ্গীরচরে গলায় ওড়না পেঁচিয়ে অস্টম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর নাম সানজিদা আক্তার দোলন (১৩) ।

গতকাল শুক্রবার কামরাঙ্গীরচরের নার্সারি গলির একটি বাসায় এ ঘটনা ঘটে। সন্ধ্যায় সানজিদাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ফুফাতো বোন পান্না জানান, লেখাপড়ার প্রতি একদম মনোযোগ ছিল না সানজিদার। সব সময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকত সে। এই জন্য তার মা তাকে বকুনি দেয়। এতে সানজিদা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় দরজা ভেঙে ঘরে ঢুকলে দেখা যায় সানজিদার লাশ ফ্যানের সাথে ঝুলছে।

এ বিষয়ে ঢামে হাসপাতাল ফাড়ির ইনচার্জ বাচ্চু জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬