হঠাৎ সফরে ঢাকায় হর্ষ বর্ধন শ্রিংলা

১৮ আগস্ট ২০২০, ১২:২৬ PM

© সংগৃহীত

আকস্মিক সফরে ঢাকায় এসে পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষ বর্ধন শ্রিংলা। কয়েক ঘণ্টার ঝটিকা সফরে ঢাকায় এসেছেন তিনি। একটি বিশেষ বিমানে আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঢাকায় এসে পৌঁছান তিনি।

বাংলাদেশে গত মার্চ মাসের পর এটিই তার প্রথম সফর। সাধারণত এ ধরনের সফরের আগে উভয় দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। কিন্তু এই সফরের আগে কিছু জানানো হয়নি।

কয়েকটি সূত্র জানিয়েছে, সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ভারতের পররাষ্ট্রসচিব। এছাড়া তিনি পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সঙ্গেও সাক্ষাৎ করবেন। সংক্ষিপ্ত এ সফরে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গেও বৈঠক হবে তাঁর।

জানা গেছে, গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে কথা বলেন মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে। ওই আলোচনায় দুই প্রতিবেশী বাংলাদেশ ও নেপালের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখার ওপর জোর দেন তিনি।

খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পরীক্ষায় নতুন নির্দেশনা জারি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence