জামিন পেলেন সেই টিকটক সেলিব্রেটি ‘অপু ভাই’

১৭ আগস্ট ২০২০, ০৮:০২ PM
ইয়াসীন আরাফাত অপু

ইয়াসীন আরাফাত অপু © সংগৃহীত

সড়কে পথচারীকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় টিকটকার ইয়াসীন আরাফাত অপু ওরফে ‘অফু ভাই’ জামিন পেয়েছেন। আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত জামিনের এ আদেশ দেন।

এর আগে তাকে আদালতে হাজির করা হয়। এসময় আসামি পক্ষের আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধীতা করা হয়। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিনের আদেশ দেন।

এদিকে, গত ৩ আগস্ট সন্ধ্যার পর অপু ভাইকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন আদালত তুলে রিমান্ড চাওয়া হলে আদালত তা মঞ্জুর না করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর গত ৬ আগস্ট তার জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।

গত ২ আগস্ট উত্তরায় রাস্তা আটকিয়ে টিকটক ভিডিও করছিলেন অপু ও তার দল। এসময় পথচারী প্রকৌশলী মেহেদী হাসান রবিন তাদের সরে যেতে বললে অপুর সঙ্গে থাকা যুবকরা ওই ব্যক্তির গায়ে হাত তোলে। এ ঘটনায় পরদিন হত্যা চেষ্টার মামলা দায়ের করেন রবিন।

অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬
আত্মহত্যার কয়েকঘণ্টা আগে স্ত্রীর সঙ্গে কী কথা হয়েছিল পুলিশ …
  • ১৮ এপ্রিল ২০২৬
না জানিয়ে নারী শক্তিতে পদায়ন, পদত্যাগ করলেন এনসিপির আরও এক …
  • ১৮ এপ্রিল ২০২৬
হাসান নাসিমের মুক্তির দাবি ডাকসুর
  • ১৮ এপ্রিল ২০২৬
বজ্রপাতে দেশে একদিনে প্রাণ গেল ১২ জনের
  • ১৮ এপ্রিল ২০২৬