আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় বসতে পারবেন ৩৫৯০ শিক্ষার্থী

১৪ আগস্ট ২০২০, ০৯:৫৬ AM

© ফাইল ফটো

আগামী ২৬ সেপ্টেম্বর আইনজীবী তালিকাভুক্তির পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন ২০১৭ সালের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী। এ বিষয়ে বার কাউন্সিল আইন সংশোধন করে গতকাল বৃহস্পতিবার একটি গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

এর আগে গত ২৬ জুলাই বার কাউন্সিল থেকে জারি করা এক নোটিশে বলা হয়, ‘যারা একবার লিখিত পরীক্ষা দিয়ে অনুত্তীর্ণ হয়েছেন তারা দ্বিতীয়বার লিখিত পরীক্ষা দেওয়ার সুযোগ পাবেন না’- নোটিশের এই অংশটুকু জুড়ে দেওয়ায় ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।

অথচ এরআগে ওইসব শিক্ষার্থীর ক্ষেত্রে গতবছর ১৫ সেপ্টেম্বর বার কাউন্সিলের জারি করা (স্বারক নম্বর-বাবাকা/প্রশাসন/২০৬০) নোটিশে বলা হয়েছিল, এসব শিক্ষার্থীদের এমসিকিউ পরীক্ষায় অংশ নেওয়ার প্রয়োজন নেই। তারা সরাসরি লিখিত পরীক্ষায় অংশ নিতে পারবেন।

বার কাউন্সিলের এই স্ববিরোধী নোটিশের কারণে ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৫৯০ জন শিক্ষার্থী এবারের লিখিত পরীক্ষা দেওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। এ অবস্থায় ওইসব শিক্ষার্থীর পক্ষে অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির হাইকোর্টে রিট আবেদন করেন। যা এখন বিচারাধীন।

 

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬