দুই দিনব্যাপী সব মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ

১০ আগস্ট ২০২০, ০৫:৪৯ PM

© ফাইল ফটো

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আগামী ১৪ ও ১৫ আগস্ট দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

আজ সোমবার এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক (ডিজি) আনিস মাহমুদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জাতির পিতার ৪৫তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলেক্ষ্যে আগামী ১৪ আগস্ট বাদ জুমা এবং ১৫ আগস্ট বাদ জোহর সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাতবরণকারী তাঁর পরিবারের শহীদ সদস্যবৃন্দসহ সকল শহীদের রূহের মাগফিরাত কামনায় সারা দেশের সকল মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত করার জন্য মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হল।

২০% দলীয় বরাদ্দের পর দুস্থদের চালেও বিএনপি নেতার থাবা, কান্…
  • ১৯ মার্চ ২০২৬
হেলিকপ্টারে নববধূ নিয়ে এলেন সহকারী অ্যাটর্নি জেনারেল
  • ১৯ মার্চ ২০২৬
ভোলার ১৪ গ্রামে ঈদ শুক্রবার, ৩ হাজার পরিবারে প্রস্তুতির আমেজ
  • ১৯ মার্চ ২০২৬
প্রতিশ্রুতির এক বছর পেরোলেও অচল রোহিঙ্গা প্রত্যাবাসন
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে এসে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ কনস্টেবলের…
  • ১৯ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সবুজে ঘেরা শেরপুরে এসব পর্যটনকে…
  • ১৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence