ভারতে কারাভোগ শেষে ফিরলেন তাবলিগ জামাতের ১৪ সদস্য

০৮ আগস্ট ২০২০, ১২:৪৭ PM

© ফাইল ফটো

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউনে ভারতে ভাইরাস সংক্রমণ ছড়ানোর অভিযোগ এনে ২৬৫ জন বাংলাদেশি তাবলিগ জামাত কর্মীর মধ্যে ১৪ জনকে ৪০ দিন কারাভোগ শেষে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। তবে ছাড়া পাওয়া এদের শরীরেও করোনা থাকতে পারায় বেনাপোল স্থলবন্দর দিয়ে দেশে ফিরে ১৪ দিনের জন্য যশোরের গাজীর দরগা প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গতকাল শুক্রবার রাত ১১টায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের হাতে তুলে দেয়। ফেরত আসাদের বাড়ি বাংলাদেশের বিভিন্ন এলাকায়।

জানা যায়, চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে তাবলিগ জামাতের ২৬৫ জন সদস্য পাসপোর্ট যোগে ভারতে যান। এসময় ভারতে করোনা সংক্রমণ দেখা দেয়। এ সময় তাবলিগের বিরুদ্ধে করোনা সংক্রমণের অভিযোগ আসে। পরে পুলিশ তাদের আটক করে উত্তর প্রদেশ সেন্ট্রাল জেলে পাঠায়। এদেরকে ছাড়িয়ে আনতে দুই দেশের মধ্যে আলোচনা হয়। অবশেষে দীর্ঘ ৪০ দিন কারাভোগ শেষে ১৪ জন ছাড়া পেয়ে দেশে ফিরে আসলেন।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাসিন খান জানান, ফেরত আসা তাবলিগ সদস্যরা করোনা আক্রান্ত কিনা তা পরীক্ষার জন্য ইমিগ্রেশন মেডিকেল অফিসে পাঠানো হয়। সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে তারা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬