নিউজপোর্টালের নিবন্ধন নিয়ে উদ্বেগের কারণ নেই: তথ্যমন্ত্রী

০৫ আগস্ট ২০২০, ০৬:৪০ PM

© ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দ্বিতীয় ধাপে দেশের নামকরা অনলাইন নিউজ পোর্টালগুলো নিবন্ধনের অনুমোদন দেওয়া হবে। তিনি বলেন, অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। এটা নিয়ে উদ্বেগের কোন কারণ নেই। আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, যারা ভালো, যাদের বিষয়ে তদন্ত সংস্থা থেকে পজিটিভ রিপোর্ট আসবে, তারা সবাই নিবন্ধনের সুযোগ পাবে। এ নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। অনলাইন নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া। আমরা বলেছিলাম, ঈদের আগে যে সব অনলাইন পোর্টাল যোগ্য বলে বিবেচিত হবে, সেগুলোর তালিকা প্রকাশ করবো।

তিনি বলেন, কয়েকটি তদন্ত সংস্থার তদন্তের ভিত্তিতে ৪৪টি অনলাইন পোর্টালের বিষয়ে অনাপত্তি পেয়েছি। তার মধ্যে ১০টি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণ ছিল। যেহেতু দৈনিক পত্রিকার অনেকগুলোর নাম আসেনি, তাই আমরা ঠিক করেছি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণগুলোর নাম আমরা পরে একযোগে প্রকাশ করবো।

বদলি করা হলো কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিবকে
  • ৩১ মার্চ ২০২৬
তদন্ত কমিটির মুখোমুখি হয়েছেন বুলবুলও
  • ৩১ মার্চ ২০২৬
‘নতুন পে কমিশন গঠনের দাবি’, দেবপ্রিয় ভট্টাচার্যের বক্তব্যের…
  • ৩১ মার্চ ২০২৬
এক হাতে পবিত্র কোরআন লিখে আলোচনায় রত্না আক্তার
  • ৩১ মার্চ ২০২৬
কুড়িগ্রামে রেল যোগাযোগ সম্প্রসারণসহ আন্তর্জাতিক রুট চালুর দ…
  • ৩১ মার্চ ২০২৬
মোংলা কাস্টমস হাউসে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৬১, আবেদন শেষ …
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence