শেখ হাসিনাকে জাপানের প্রধানমন্ত্রীর ফোন

০৫ আগস্ট ২০২০, ০৫:০৯ PM

© সংগৃহীত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এসময় তিনি করোনা পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশকে ৩২৯ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার ঘোষণা দেন। আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম গণমাধ্যমকে একথা জানান।

ইহসানুল করিম জানান, বাংলাদেশকে এই সহায়তা সংক্রান্ত একটি বিল ইতোমধ্যে জাপানি পার্লামেন্টে অনুমোদন পেয়েছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে।

তিনি জানান, আজ দুপুর ১টা ৫ মিনিটে শুরু হওয়া এই ফোনালাপে দু’দেশের প্রধানমন্ত্রী কোভিড-১৯ মহামারি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা এবং জাপানি সহায়তা বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প নিয়ে কথা বলেন। এসময় জাপানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে আরও বেশি জাপানি বিনিয়োগ চান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বর্তমান রোহিঙ্গা পরিস্থিতি জাপানের প্রধানমন্ত্রীকে অবহিত করেন শেখ হাসিনা। এ প্রসঙ্গে জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে জানান, তিনি রোহিঙ্গা সংকট সমাধানের বিষয়ে মিয়ানমারের নেতাদের সঙ্গে কথা বলবেন।

তা'মীরুল মিল্লাতের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল…
  • ১৯ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বদলি নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৯ এপ্রিল ২০২৬
জবাবদিহিতার জন্য মন্ত্রীদের মৌখিক উত্তরের দাবি হাসনাতের
  • ১৯ এপ্রিল ২০২৬
পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি
  • ১৯ এপ্রিল ২০২৬
মাহদী আমিনের ব্যক্তিগত কর্মকর্তা নিয়ে মন্তব্য, ছাত্রদল নেতা…
  • ১৯ এপ্রিল ২০২৬