রাজধানীতে কোথায় কখন ঈদ জামাত

৩১ জুলাই ২০২০, ০৮:২০ AM

© ফাইল ফটো

আগামীকাল ১ আগস্ট সারা দেশে পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। তবে করোনা ভাইরাস পরিস্থিতিতে এবার যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবে ধর্মপ্রাণ মুসল্লিরা। যদিও বর্তমান পরিস্থিতির কারণে জাতীয় ঈদগাহে এবারও পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হচ্ছে না। তবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের নামাজের ৬টি জামাত পর্যায়ক্রমে অনুষ্ঠিত হবে।

জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। এরপর সেখানে পর্যায়ক্রমে আরও ৫টি জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টা ৫০ মিনিটে। তৃতীয় জামাত সকাল ৮টা ৪৫ মিনিটে। চতুর্থ জামাত সকাল ৯টা ৩৫ মিনিটে। পঞ্চম জামাত সকাল ১০টা ৩০ মিনিটে। ষষ্ঠ ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা ১১টা ১০ মিনিটে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে এসব জামাত আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া রাজধানীর গুলশান সেন্ট্রাল মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৬টা, দ্বিতীয়টি ৮টায় এবং তৃতীয়টি ১০টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মিরপুরের কাজীপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথমটি সকাল ৭টা, দ্বিতীয়টি ৮টা এবং তৃতীয়টি ৮টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। ঐতিহ্যবাহী সরকারি মাদ্রাসা-ই-আলিয়া, ঢাকার মসজিদ এবং ধানমণ্ডি ঈদগাহ মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মহামারি ভাইরাস করোনার কারণে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহার নামাজের জামাতও খোলা জায়গার পরিবর্তে কাছের মসজিদে আদায়ের আহ্বান জানিয়েছে সরকার। এছাড়াও নির্দেশনায় বলা হয়েছে ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে।

মুসল্লিরা নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। প্রত্যেককে অজু করে মসজিদে আসতে হবে এবং অজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। মসজিদে অজুর স্থানে সাবান/হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে এবং মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে। ঈদের নামাজের জামাতে আগত মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

 

 

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ বাড়লে ‘সহিংসতার দুষ্টচক্রে’ আটকে পড়…
  • ২৩ মার্চ ২০২৬
ঈদের ছুটিতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড়
  • ২৩ মার্চ ২০২৬
রাজবাড়ীতে তীব্র জ্বালানি সংকট, ১০ ফিলিং স্টেশনে নেই তেল; ভো…
  • ২৩ মার্চ ২০২৬
বৃক্ষের প্রতি মমতা, কলাগাছে ফেস্টুন টানিয়ে আলোচনায় জসিম
  • ২৩ মার্চ ২০২৬
কার্স্টেনের সেই অভিযোগ নিয়ে মুখ খুললেন পিসিবি চেয়ারম্যান
  • ২৩ মার্চ ২০২৬
ঈদে বাড়ি ফিরতেই আ.লীগ নেতার ওপর হামলার অভিযোগ
  • ২৩ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence