বন্যা মোকাবেলায় নেতাকর্মীদের সজাগ থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর

২৬ জুলাই ২০২০, ০৭:২০ PM

© ফাইল ফটো

এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, বন্যা মোকাবেলায় আওয়ামী লীগ নেতাকর্মীদের সতর্ক থেকে কাজ করতে হবে।

রোববার (২৬ জুলাই) বিকেলে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় প্রধানমন্ত্রী বলেন, এবারের বন্যা দীর্ঘস্থায়ী হতে পারে। সে হিসেবেই সব প্রস্তুতি নিচ্ছে সরকার। পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থেকে কাজ করতে হবে।

দলের স্থানীয় নেতাদের নিজ নিজ এলাকায় বন্যা পরিস্থিতি মোকাবেলায় কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

বেসরকারি মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ, দেখুন এখা…
  • ১২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ, দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রম…
  • ১২ এপ্রিল ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদের সংখ্যা কত, জানাল এনটিআরসিএ
  • ১২ এপ্রিল ২০২৬
সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ মারা গেছেন
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবির অধ্যাপকরা ৩০ দিনের মাথায় বলেন আমি ব্যর্থ: শিক্ষামন্ত্…
  • ১২ এপ্রিল ২০২৬
যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইরানে ৩৩৭৫ জনের প্রাণহানি
  • ১২ এপ্রিল ২০২৬