বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী

২৩ জুলাই ২০২০, ০৩:৪৫ PM

© ফাইল ফটো

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই।’ যারা বন্যা পরিস্থিতির সঙ্গে পূর্ব পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। এর আগে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারতীয় হাইকমিশনের সহায়তায় চট্টগ্রামের হাটহাজারীতে আলিপুর রহমানীয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ভবন নির্মাণ উদ্বোধন করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতির সাথে আমরা সব সময় পরিচিত। আমাদের বন্যার সাথেই থাকতে হয়। বন্যাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেটি এই দেশের মানুষ ভালভাবেই জানে। যারা বন্যার সঙ্গে পরিচিত নয় জাতিসংঘের পূর্বাভাস তাদের জন্য সহায়ক হবে। কিন্তু বাংলাদেশের জন্য জাতিসংঘের পূর্বাভাসের প্রয়োজন নেই। আমরা বন্যার সাথে বসবাস করি কিভাবে মোকাবেলা করতে হয় সেটাও আমরা জানি এবং আমাদের কাছ থেকে অনেকে শিখতে পারে।

মির্জা ফখরুলের সাম্প্রতিক মন্তব্যের বিষয় তিনি বলেন, ফখরুল ইসলাম আলমগীর সাহেবরা যখন ক্ষমতায় ছিল তখন তারা সঠিকভাবে কোনো দুর্যোগ মোকাবেলা করতে পারেনি। সে ব্যর্থতা আমরা বারং বার দেখেছি।

মেহেরপুরে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
  • ৩১ মার্চ ২০২৬
তারের বেড়ায় বন্ধ সরকারি রাস্তা, প্রতিবাদে গ্রামবাসীর মানববন…
  • ৩১ মার্চ ২০২৬
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এক ইউনিটের কমিটি বিলুপ্ত
  • ৩১ মার্চ ২০২৬
‘নবম পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার’
  • ৩১ মার্চ ২০২৬
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশের সময় জানাল পিএসসি
  • ৩১ মার্চ ২০২৬
জাতীয় সংসদের শোক প্রস্তাবে যুক্ত হচ্ছে আরও দুই বিশিষ্ট ব্যক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence