শেখ হাসিনাকে আরব আমিরাতের রাজন খলিফার ফোন

১৯ জুলাই ২০২০, ০৬:৪৫ PM
শেখ হাসিনা ও রাজন খলিফা আল মোবারক

শেখ হাসিনা ও রাজন খলিফা আল মোবারক © সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন সংযুক্ত আরব আমিরাতের রাজন খলিফা আল মোবারক। ফোনে খলিফা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন) প্রেসিডেন্ট পদে শেখ হাসিনার কাছে ভোট চেয়েছেন।

আজ রবিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য জানা গেছে। এসময় প্রধানমন্ত্রীও তাকে এ ফোরামে ভোট দেওয়ার বিষয়ে নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, আজ বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ভোট চান আল মোবারক। এ সময় তিনি আইইউসিএনের প্রেসিডেন্ট পদে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ২০২১ সালের ১৩-১৪ জানুয়ারি ফ্রান্সে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড কনজারভেশন কংগ্রেসে বাংলাদেশের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের এই প্রার্থীর পক্ষে সমর্থন ব্যক্ত করেন।

যশোরে লাইসেন্স ছাড়াই চলছে ২৭৩ ক্লিনিক-ল্যাব
  • ১৭ এপ্রিল ২০২৬
অফিসার নিয়োগ দেবে প্রিমিয়ার ব্যাংক, কর্মস্থল ঢাকা, আবেদন শে…
  • ১৭ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনে জামায়াত-এনসিপি জোটের যে ১০ নারীর নাম জান…
  • ১৭ এপ্রিল ২০২৬
‘আমরা হজযাত্রীদের খাদেম, সেবা না করতে পারলে পদত্যাগ করা উচি…
  • ১৭ এপ্রিল ২০২৬
বিশ্ববিদ্যালয় মনিটরিংয়ে ইউজিসির বাইরে আলাদা সেল হচ্ছে: শিক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
আমার বিরুদ্ধে অপপ্রচার চালায়, আমি নাকি পরীক্ষার দিন রুটিন দ…
  • ১৭ এপ্রিল ২০২৬