বিদেশগামীদের করোনার সনদ বাধ্যতামূলক

১৮ জুলাই ২০২০, ০৬:১৭ PM

© ফাইল ফটো

আগামী ২৩ জুলাই থেকে বাংলাদেশ থেকে আকাশ পথে বিদেশ যেতে ইচ্ছুকদের জন্য কভিড-১৯ টেস্টের সনদ বাধ্যতামূলক করা হয়েছে। শুধু তাই নয় বিমানে ওঠার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট নিতে হবে বিদেশগমনকারীদের।

শনিবার (১৮ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তাদের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। দেশের বাইরে যেতে ইচ্ছুতদের সরকার ঘোষিত এ সিদ্ধান্ত অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।

বিমানের ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের বাইরে যেতে ইচ্ছুক যাত্রীদের কভিড-১৯ পরীক্ষার সনদ প্রাপ্তির জন্য ল্যাবে গিয়ে নমুনা দেওয়ার ক্ষেত্রে ৩ হাজার ৫০০ টাকা এবং বাড়ি থেকে নমুনা সংগ্রহে ৪ হাজার ৫০০ টাকা ফি দিতে হবে। যাত্রার ৭২ ঘণ্টা আগে কোনও নমুনা সংগ্রহ করা হবে না এবং যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট ডেলিভারি গ্রহণের ব্যবস্থা করতে হবে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, করোনার নমুনা দেওয়ার সময় পাসপোর্টসহ যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। নমুনা দেওয়ার পর থেকে যাত্রার সময় পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই আইসোলেশনে থাকতে হবে।

যুবদল কর্মীর মামলায় ছাত্রদল নেতা কারাগারে
  • ০২ এপ্রিল ২০২৬
খুবি ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে ক্লাস বর্জন, বিচার দাবিতে ডি…
  • ০২ এপ্রিল ২০২৬
সহকারী শিক্ষকদের যোগদান কবে, জানালেন প্রাথমিকের ডিজি
  • ০২ এপ্রিল ২০২৬
১০ দিনের চন্দ্রাভিযানে যাচ্ছেন এই চার নভোচারী
  • ০২ এপ্রিল ২০২৬
অনলাইন ক্লাস, ছুটি বৃদ্ধি ও হোম অফিস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত…
  • ০২ এপ্রিল ২০২৬
ইরান যুদ্ধ থামাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় কতটা সফল হবে চীন?
  • ০২ এপ্রিল ২০২৬