করোনায় ফেনীর সিভিল সার্জনের মৃত্যু

০৭ জুলাই ২০২০, ০৮:১৭ PM
ডা. সাজ্জাদ হোসেন

ডা. সাজ্জাদ হোসেন © ফাইল ফটো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনীর সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন মারা গেছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকাল সাড়ে ৫টায় রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. সাজ্জাদ হোসেনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহেদুল ইসলাম কাউসার।

পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা উপসর্গ দেখা দেয়ায় নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজে নমুনা দেন ডা. সাজ্জাদ। গত ১২ জুন তার করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। ১৪ জুন শ্বাসকষ্ট অনুভব হলে তাকে ফেনী জেনারেল হাসপাতালের ৪০ শয্যার হাই ফ্লো অক্সিজেন ইউনিটে ভর্তি করা হয়। পরে বৃহস্পতিবার পরিবারের ইচ্ছায় সিভিল সার্জনকে ঢাকায় নেয়া হয়।

ডা. সাজ্জাদ হোসেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজের ২৫তম ব্যাচের ছাত্র ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ডা. নাদিয়া দিলরুবা ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence