আবারও করোনা পজিটিভ মাশরাফি

০৪ জুলাই ২০২০, ০৩:৫৫ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাস পরীক্ষায় আবারও পজিটিভ হয়েছেন জাতীয় দলের সাবেক সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এর আগে ভাইরাস ধরা পড়েছে ১৪ দিন হয়ে গেল। এই কয় দিন বাসাতেই চিকিৎসা নিয়েছেন মাশরফি বিন মুর্তজা। কিন্তু এখনও করোনা থেকে মুক্তি পাননি তিনি।

জানা গেছে, দ্বিতীয়বার নমুনা পরীক্ষা করেও করোনা পজিটিভ হয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও নড়াইল–২ আসনের সাংসদ মাশরাফি।

গত ২০ জুন মাশরাফির শরীরে করোনাভাইরাস ধরা পড়ে। মাশরাফির পর তাঁর ছোট ভাই মোরসালিন বিন মুর্তজাও করোনা আক্রান্ত হয়েছেন। তবে তাঁদের শারীরিক অবস্থা ভালো বলেই জানা গেছে।

 

বিস্তারিত আসছে...

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬