নিখোঁজের ৪ দিন পর মিলল স্কুলছাত্রীর লাশ

০৪ জুলাই ২০২০, ০৩:৫৪ PM

© সংগৃহীত

মাদারীপুরের আঁড়িয়াল খা নদের শাখা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন স্কুলছাত্রী বৃষ্টি আক্তার (১৪)। আজ শনিবার সকালে পুলিশ বরিশালের উজিরপুর উপজেলার আড়িয়াল খাঁ নদ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

গত মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ওই স্কুলছাত্রী তার সহপাঠীদের সঙ্গে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। বরিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা পরদিন বুধবার সকাল থেকে দুইদিন নদীতে অভিযান চালিয়েও তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়।

নিহত বৃষ্টি আক্তার উপজেলার সিডিখানের মোক্তারহাট এলাকার জহিরুল ইসলামের মেয়ে। সে ঢাকার একটি বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা গেছে, স্কুলছাত্রী বৃষ্টি আক্তার দীর্ঘদিন ঢাকায় বসবাস করে আসছিল। সে কিছুদিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে আসে। নিহতের ছোট বোন স্বর্ণা জানায়, নিখোঁজের চারদিন পর উজিরপুর থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে তার বোনের মরদেহ উদ্ধার করেছে।

এ ব্যাপারে কালকিনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির উদ্দিন মৃধা বলেন, স্কুলছাত্রী বৃষ্টিকে উদ্ধারে সব চেষ্টা করা হয়েছে। পুলিশের সহযোগিতায় নদীতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধারের জন্য সকল প্রকার চেষ্টা করেছেন। তার মরদেহ চারদিন পর উজিরপুর থানা পুলিশ আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করেছে।

 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬