সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

০৪ জুলাই ২০২০, ০৩:২২ PM

© ফাইল ফটো

চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জের তেলকুপি সীমান্তে জাহাঙ্গীর (৪০) নামে এক কৃষককে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (৪ জুলাই) সকালে জেলার শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত জাহাঙ্গীর শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়ার আয়নালের ছেলে।

নিহতের ভাতিজা মাসুদ ও শাহবাজপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৯টার দিকে জাহাঙ্গীর সীমান্ত এলাকায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের শ্বশানী গোপালনগর ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেন। পরে বাংলাদেশের অভ্যন্তরে তার মরদেহ ফেলে দেন বিএসএফ সদস্যরা।

চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, বিষয়টি তিনি শুনেছেন। কোম্পানি কমান্ডারকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার (৩ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে মাতাল অবস্থায় বিএসএফের এক সদস্যকে অস্ত্রসহ উদ্ধার করেন স্থানীয় এক ব্যক্তি। পরে সন্ধ্যায় পতাকা বৈঠকের মাধ্যমে তাকে বিএসএফের নিকট হস্তান্তর করে বিজিবি।

ট্যাগ: ভারত
দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬