মাটি খুঁড়ার পর মিলল বিপুল পরিমাণ সরকারি ওষুধ!

০১ জুলাই ২০২০, ১১:২৯ AM

© সংগৃহীত

লালমনিরহাট সদর থেকে তৃতীয় দফায় এবার মাটির নিচ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্ধার করেছে পুলিশ। এসব ওষুধের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা। মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় শহরের স্টোর পাড়া এলাকায় অভিযান চালিয়ে ওষুধ ব্যবসায়ী শরাফত আলীর বাড়ি থেকে এসব সরকারি ওষুধ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৫ জুন গ্রেফতারকৃত টাউন ফার্মেসির মালিক ব্যবসায়ী শরাফত আলীর দেয়া স্বীকারোক্তির ভিত্তিতে সদর থানার ওসি মহাফুজ আলমের নেতৃত্বে পুলিশের একটি দল স্টোরপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তার বাড়ির পেছনে টয়লেট ও উঠানের মাটি খনন করে ৭ প্রকারের সরকারি ওষুধ উদ্ধার করে পুলিশ।

এর আগে গত ২৩ জুন মঙ্গলবার শহরের ড্রাইভারপাড়া এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে ২৫ প্রকারের সরকারি ওষুধ ও ১৭৫টি ডিজিটাল ওয়েট মেশিনসহ আব্দুর রাজ্জাক রেজা ও তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে গ্রেফতার করে পুলিশ।

ওই দিন রাতে সদর থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে আব্দুর রাজ্জাক রেজার ভাই হামিদুর রহমান দুলু (৪৫), আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার মাহবুব আলম (৫৮), কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার জাকারিয়া (৪০) ও লালমনিরহাট সিভিল সার্জন কার্যালয়ের স্টোরকিপার মোয়াজ্জেম হোসেনসহ (৪৫) ৬ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

পরে আব্দুর রাজ্জাক রেজার দেয়া তথ্যের ভিত্তিতে গত ২৫ জুন শহরের টাউন ফার্মেসিতে পুলিশ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধ উদ্বার করে। এ ঘটনায় ওই ফার্মেসির মালিক ওষুধ ব্যবসায়ী শরাফত আলীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়।

 

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬