চিকিৎসকদের খাওয়ার বিল ‘২০ কোটি’: কাল সংবাদ সম্মেলনে করবে ঢামেক

৩০ জুন ২০২০, ০৪:০৭ PM

© ফাইল ফটো

করোনাভাইরোসের চিকিৎসায় নিয়োজিত ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ‘এক মাসের খাওয়ার বিল ২০ কোটি টাকা’ নিয়ে যে প্রশ্ন উঠেছে তা নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাতে সংবাদ সম্মেলন করবে হাসপাতাল কর্তৃপক্ষ।

আগামীকাল বুধবার (১ জুলাই) বেলা ১১টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ঢামেকের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

তিনি বলেন, বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গায় অনেক কথা হচ্ছে। আমরা মনে করছি বিষয়টা সবাইকে পরিষ্কারভাবে জানানো দরকার। তাই আমরা আগামীকাল সংবাদ সম্মেলন করবো।

প্রসঙ্গত, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে কোভিড-১৯ চিকিৎসায় নিয়োজিত চিকিৎসকদের খাওয়া খরচ ২০ কোটি টাকা এমন একটি খবর সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এত ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

গতকাল সোমবার (২৯ জুন) বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদের বিরোধীদলীয় উপনেতা জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ঢামেকের খাবারের বিল নিয়ে প্রশ্ন তোলেন। এক মাসের খাবারের বিল ২০ কোটি টাকা এসেছে শুনে বিস্ময় প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শিগগির এ ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ‘এক মাসে ২০ কোটি টাকা খাবারের বিল, এটি অস্বাভাবিকই মনে হচ্ছে। এটি আমরা পরীক্ষা করে দেখছি। এত অস্বাভাবিক কেন হবে? যদি কোনও অনিয়ম হয়, অবশ্যই আমরা ব্যবস্থা নেবো।’

টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬