করোনা জয় করে ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম লিখলেন— ‘আলহামদুলিল্লাহ’

২৪ জুন ২০২০, ০৬:২৩ PM
ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম

প্রাণঘাতী করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে উঠেছেন আলোচিত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। আজ বুধবার (২৪ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।

ফেসবুক স্ট্যাটাসে সারোয়ার আলম জানিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত ও আপনাদের সকলের দোয়ার বদৌলতে COVID 19 (কোভিড-১৯) থেকে মুক্তি পেলাম। কৃতজ্ঞতা আপনাদের সকলের প্রতি’।

এর গত ২২ জুন (সোমবার) দ্বিতীয়বার নমুনা পরীক্ষার ফলাফলেও করোনা পজিটিভ আসে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের। এদিন তার শারীরিক অবস্থারও কিছুটা অবনতি হয়েছিল। তবে তিনি এখন পুরোপুরি সুস্থ আছেন।

প্রসঙ্গত, গত ৬ জুন রাতে করোনা শনাক্তের বিষয়ে জানতে পারেন সারওয়ার আলম। এরপর থেকে তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছেন। তার আগে সারওয়ারের স্ত্রী সানজিদা লিন্ডা করোনা আক্রান্ত হন।

এনএসআই কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, যুবক আটক
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন
  • ১৪ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ন্যাশনাল ডিবেট প্ল্যাটফর্ম বিএনডিপির নেতৃত্বে ফাহা…
  • ১৪ এপ্রিল ২০২৬
জুলাই বিপ্লবে ৬২ ভাগ শহীদ শ্রমিক: জামায়াতে আমির
  • ১৪ এপ্রিল ২০২৬
ধেয়ে আসছে কালবৈশাখী, যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
  • ১৪ এপ্রিল ২০২৬
আজ পহেলা বৈশাখ: বাঙালির প্রাণের উৎসব
  • ১৪ এপ্রিল ২০২৬