© সংগৃহীত
করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। করোনা জয় করে বুধবার (২৪ জুন) তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরে যান।
বুধবার দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।
তিনি বলেন, আজ মন্ত্রীর সর্বশেষ করোনা পরীক্ষার রেজাল্ট এসেছে। রিপোর্টে তিনি করোনা নেগেটিভ বলে জানানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। এরপর মন্ত্রী মিন্টো রোডের সরকারি বাসভবনে চলে যান।
উল্লেখ্য, গত ৬ জুন করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে হেলিকপ্টারে ঢাকার সিএমএইচে এনে ভর্তি করা হয়