মামলা চায় না নাসিম পরিবার, আটক শিক্ষকদের মুক্তি দাবি

২০ জুন ২০২০, ০৯:১৭ PM
মোহাম্মদ নাসিম

মোহাম্মদ নাসিম

মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। একই সময়ে অসুস্থ ছিলেন তার পুত্রবধূ সাবরিনা সুলতানা চৌধুরী; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তিনি।

মোহাম্মদ নাসিমের মৃত্যুর পর ফেসবুকের বিদ্রুপাত্মক স্ট্যাটাস অন্য অনেকের মত তিনিও মেনে নিতে পারেননি। যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। তবে বিষয়টি নিয়ে শনিবার দেয়া এক স্ট্যাটাসে নিজের আবেগ প্রকাশ করেছেন এই শিক্ষিকা। স্ট্যাটাসে তিনি গ্রেপ্তার হওয়া শিক্ষকদেরও মুক্তি চেয়েছেন। লিখেছেন,‌ ‘কোনো শাস্তি বা মামলা আমরা চাই না। এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন।...কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে। হিংসা-বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন। ’ তার স্ট্যাটাসটি হুবহুল তুলে ধরা হলো-

ভীষণ মনোঃকষ্ট নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম নিজের বাবার অপমানে। তাতে গণতন্ত্র ব্যাহত হয়েছে। তারপর আমি নিজে চোখটা বন্ধ করে অনেকক্ষণ ভাবলাম যে বাবা থাকলে কি করতেন। উত্তরটা পেয়ে গেলাম। তিনি হাসতেন, বলতেন ক্ষমা করতে। গ্রেফতার বা শাস্তি কিছুই চাইতেন না। এরকমই মানুষ ছিলেন তিনি। আমি নিজেও কখনো পারিবারিক কিছু কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আনিনি। একটা ছবি পর্যন্ত না। এখন আসলে নিজে ১৩ দিন আইসিইউতে ছিলাম। বাবাকে হারালাম। তারপর এসব নিষ্ঠুর আচরণ। তাই উত্তেজিত হয়ে পড়েছিলাম। কোনো শাস্তি বা মামলা আমরা চাই না। এই আইনের বিরুদ্ধে আমি নিজেও দাঁড়িয়েছি। আর কোনো দলকানা মানুষও আমি নই। বাবা তাঁর শেষ সময় পর্যন্ত দেশের জন্যে কাজ করেছেন। তারপরও যদি তাঁর কোনো ভুল-ত্রুটি হয়ে থাকে আপনারা তাঁকে ক্ষমা করবেন।

কন্যা হিসেবে আমি দোয়া চাই ওনার জন্যে। হিংসা-বিদ্বেষ কখনো ভালো কিছু হতে দেয় না। সকল শিক্ষক মুক্তি পান, ভালো থাকুন। গণতন্ত্রের পক্ষে লড়াই করা মানুষটা যেন জান্নাতবাসী হোন। আমাকেও ক্ষমা করবেন সাময়িক উত্তেজনার জন্যে। আমিও যেনো আমার সীমিত সামর্থ্য মানুষের পাশে থাকতে পারি। ভালো থাকবেন আপনারা।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence