লোহাগাড়ায় দেয়াল ভেঙ্গে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

১৭ জুন ২০২০, ০৩:১৬ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের লোহাগাড়ায় নির্মাণাধীন বাড়ির ইটের দেয়াল ভেঙ্গে চাপা পড়ে মুহাম্মদ মিনহাজ (১০) নামের এক শিশু নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার কলাউজান রসুলাবাদ পাড়ায় এ ঘটনা ঘটে।

মিনহাজ একই এলাকার মুহাম্মদ রফিকের পুত্র। সে উপজেলার ছমদিয়া আশরাফুল উলুম মাদ্রাসার ৫ম শ্রেনীর শিক্ষার্থী।

কলাউজান ইউপি চেয়ারম্যান এম.এ ওয়াহেদ জানান, নিহত মিনহাজের বাবা রফিক নিজের নতুন সেমিপাকা বাড়ী নির্মাণের কাজ করছেন। ঘটনার দিন সকালে মিনহাজ নির্মানাধীন ওই বাড়ীর ইটের দেয়ালের উপর উঠে। ইটের দেয়াল এখনো কাচা হওয়াতে হঠাৎ ইটের দেওয়ালের টুকরো নিয়ে মাটিতে সে পড়ে যায়। মুহূর্তেই কিছু বুঝে ওঠার আগেই বাড়ীর দেয়ালের আরেকটি অংশ তার শরীরের উপরে পড়ে।

তাৎক্ষণিক প্রতিবেশীরা মিনহাজকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬