অনির্দিষ্টকালের জন্য স্থগিত অন-অ্যারাইভাল ভিসা

১৭ জুন ২০২০, ০১:১০ PM

© ফাইল ফটো

মহামারি করোনা সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সব দেশের নাগরিকদের জন্য বাংলাদেশে আগমনী ভিসা (অন-অ্যারাইভাল) স্থগিত থাকবে। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ এক নির্দেশনায় এমন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব দেশের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে। তবে শুধু বিদেশি বিনিযোগকারী ও ব্যবসায়ীদের বিদ্যমান ভিসা নীতিমালার আলোকে বাংলাদেশে আগমনী ভিসা দেয়া যাবে।

সে ক্ষেত্রে বাংলাদেশে প্রবেশের সময় ভিসা প্রার্থীকে আরটি-পিসিআর পরীক্ষায় কোভিড-১৯ মুক্ত সনদ দেখাতে হবে। আর ওই পরীক্ষা হতে হবে বাংলাদেশে পৌঁছানোর ৭২ ঘণ্টার মধ্যে। পাশাপাশি বিনিয়োগকারী বা ব্যবসায়ী হিসেবে প্রয়োজনীয় প্রত্যয়নপত্র এবং আনুষঙ্গিক কাগজপত্র দেখাতে হবে ইমিগ্রেশন কাউন্টারে।

বৈশ্বিক মহামারীর বিস্তার রোধে গত ১৫ থেকে ৩১ মার্চ পর্যন্ত বাংলাদেশে ভিসা অন-অ্যারাইভাল সুবিধা স্থগিত করা হয়। এর পর কয়েক দফায় ওই স্থগিতাদেশের মেয়াদ ১৫ জুন পর্যন্ত বাড়ানো হয়েছিল। এখন তা অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে গেল।

এদিকে গত ১৬ মার্চ থেকে যুক্তরাজ্য ছাড়া ইউরোপের অন্য সব দেশের সঙ্গে বাংলাদেশের নিয়মিত ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। পরে অন্যান্য দেশের সঙ্গেও ফ্লাইট বন্ধ রাখা হয়।

 

জুলাই গণঅভ্যূত্থান ‍নিয়ে বার্তা দিলেন মাহফুজ আলম
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীকে বিভাগ করার প্রস্তাব সংসদে, নোটিশ দিলেন হান্নান ম…
  • ০২ এপ্রিল ২০২৬
ক্ষমতার পেছনে ছুটতে গিয়ে বাড়ি ফেরার পথ নষ্ট করে ফেলি আমরা…
  • ০২ এপ্রিল ২০২৬
দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসিল্যান্ডকে প্রত্…
  • ০২ এপ্রিল ২০২৬
বেইলি রোডের প্রেম নাকি টেকে না! নস্টালজিয়ায় নটর ডেম-ভিকারুন…
  • ০২ এপ্রিল ২০২৬
চালক সংকটে কুবিতে বাস বন্ধ, অনুমোদন দিচ্ছে না ইউজিসি
  • ০২ এপ্রিল ২০২৬