৮৬ ‍দিন পর আন্তর্জাতিক রুটে উড়ছে যাত্রীবাহী বিমান

১৬ জুন ২০২০, ০৩:৩২ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘ ৮৬ দিন বন্ধের পর আজ মঙ্গলবার থেকে আন্তর্জাতিক রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হয়েছে। কাতার এয়ারওয়েজের ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আজ আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের যাত্রা শুরু হয়। প্রয়োজনীয় প্রস্তুতি শেষ না হওয়ায় লন্ডন ফ্লাইট চালু হবে ২১ জুন থেকে।

এর আগে গত ২১ মার্চ চীন, যুক্তরাজ্য ও হংকং ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। পরিস্থিতির অবনতি হলে পরে চীন ছাড়া সব দেশের সঙ্গে ফ্লাইট বন্ধ রাখা হয়। আজ থেকে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে সিভিল এভিয়েশন। এরইমধ্যে স্বাস্থ্যবিধি মেনে সব ব্যবস্থা নিয়েছে কতৃর্পক্ষ।

এদিকে একইভাবে কোভিড ১৯ নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কোনো বিদেশি বিমানবন্দরে প্রবেশ করতে পারবেন না। সার্টিফিকেটটি অবশ্য ইংরেজিতে অনুবাদ করা ও ফ্লাইটে চড়ার ৭২ ঘণ্টা আগের হতে হবে। আর কোনো বাংলাদেশি করোনামুক্ত সার্টিফিকেট ছাড়া আসলে তাকে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

এছাড়াও কারো কোনো উপসর্গ পাওয়া গেলেও তাকে যেতে হবে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে। আপাতত শুধু কাতার ও লন্ডন ফ্লাইট চলবে। তবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট চালু হবে ২১ জুন থেকে।

স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬
বন্ধুর জন্য কবর খুঁড়তে গিয়ে সেই কবরেই চিরবিদায় নিলেন অপর বন…
  • ২০ এপ্রিল ২০২৬