সর্বোচ্চ সুস্থের দিন আরও শনাক্ত ৩১৪১ জন

১৪ জুন ২০২০, ০২:৩০ PM

দেশে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ১৪১ জন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত হয়েছে। একইসময়ে মারা গেছেন ৩২ জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমেছে। আর দেশে করোনা ভাইরাস থেকে একদিনে সর্বোচ্চসংখ্যক ৯০৩ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সর্বমোট ১৮ হাজার ৭৩০ জন সুস্থ হয়েছেন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ রোববার এমন তথ্য জানানো হয়। সবমিলিয়ে দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৮৭ হাজার ৫২০ জনের। আর মৃত্যু হয়েছে ১ হাজার ১৭১ জনের। নতুন মৃত্যু হওয়া ৩২ জনের মধ্যে ২৭ জন পুরুষ ও ৫ জন নারী।

এর আগে শনিবার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৮৫৬ জন ২ হাজার ৮৫৬ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪৪ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৫০৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর আগের দিন ১৩ হাজার ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। দেশে ৬০টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, শনাক্ত ও মৃত্যুর সংখ্যা তুলে ধরা সুখকর নয়। প্রতিদিনই আমার ও আপনার আত্মীয় এই সংখ্যায় যুক্ত হচ্ছে। চিকিৎসক, মন্ত্রী, জনপ্রতিনিধি সবাই এই পরিসংখ্যানে যুক্ত হচ্ছেন। দেশে-বিদেশে সবখানে প্রমাণিত হচ্ছে মাস্ক পড়লে সংক্রমিত হওয়ার ঝুঁকি কমছে। তাই সামর্থবান ব্যক্তিরা পাশের মানুষের জন্য অন্তত দুটি মাস্কের ব্যবস্থা করে দিন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence