ছাদ থেকে লাফিয়ে করোনা রোগীর আত্মহত্যা

১২ জুন ২০২০, ১২:০৯ AM

© প্রতীকী ছবি

রাজবাড়ীতে তপন দত্ত (৪৫) নামে করোনা পজেটিভ এক রোগী ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় পৌর শহরের বিনোদপুর এলাকার তিনতলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তিনি।

এলাকাবাসী জানায়, বুধবার (১০ জুন) বিকেলে তপন দত্ত জানতে পারে তার করোনা পজিটিভ। পরে আজ বৃহস্পতিবার (১ জুন) দুপুরে জেলা স্বাস্থ্য বিভাগের সদস্যরা তার বাড়ি পরিদর্শন করে আসার পর পরই তিনিসহ তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে যায়। বিকেলে স্বাস্থ্য বিভাগের সদস্যরা দ্বিতীয় দফায় তার বাড়িতে গিয়ে তপন দত্তকে না পেয়ে রাত ১০টার মধ্যে তাকে হাজির হতে বলে যায়। এদিকে, সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে ভাজনচালা মোড়ে নির্মাণাধীন একটি ভবনের তিনতলা ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন তপন। 

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় তপন দত্তকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬