সর্বোচ্চ সুস্থের দিন আরও নতুন শনাক্ত ৩১৮৭

১১ জুন ২০২০, ০২:১১ PM

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাস থেকে সর্বোচ্চসংখ্যক সুস্থ হয়েছেন ৮৪৮ জন। একইসময়ে নতুন করে আরও ৩ হাজার ১৮৭ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ৩৭ জন।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭৮ হাজার ৫২ জনের। মোট মারা গেছেন এক হাজার ৪৯ জন। আর দেশে করোনা চিকিৎসা নেয়ার পর মোট ১৬ হাজার ১৪৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

গত বুধবার দেশে করোনায় সংক্রমিত ৩ হাজার ১৯০ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা যায় ৩৭ জন। গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৭৭২ জনের জনের করোনা পরীক্ষা করা হয়। এর আগের ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৬৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৪ লাখ ৫৭ হাজার ৩৩২টি নমুনা। দেশে ৫৫টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হচ্ছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, নিজেকে সুরক্ষিত রাখুন, অন্যকেও সুরক্ষিত রাখুন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence