জাতিসংঘ শান্তিরক্ষা পুরস্কার পেয়েছেন নৌবাহিনীর ১১০ সদস্য

০৮ জুন ২০২০, ০৪:২৬ PM

© সংগৃহীত

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লেবাননের বৈরুতে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর ১১০ জন সদস্য শান্তিরক্ষা পুরস্কারে ভূষিত হয়েছেন। আজ সোমবার (৮ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মোহাম্মদ রেজা-উল করিম শাম্মী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত বুধবার (৩ জুন) বৈরুতে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এ মেডেল তুলে দেওয়া হয়। লেবাননে জাতিসংঘের মেরিটাইম টাস্কফোর্স (এমটিএফ) কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো বাংলাদেশ নৌবাহিনী জাহাজ বিজয়ের কর্মকর্তা ও নাবিকদের শান্তিরক্ষা মিশনের কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই মেডেল তুলে দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সার্জিও রেনাটো বার্না সালগুইরিনহো। এছাড়াও উপস্থিত ছিলেন লেবানিজ নৌবাহিনীর কমান্ডার-ইন-চিফ সিনিয়র ক্যাপ্টেন হাইসাম দাননাউই।

প্রসঙ্গত, বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশি শান্তিরক্ষীরা সফলতার সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘের ইউনিফিল মিশনে সেবা দিয়ে আসছেন।

বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জাল সিল তৈরি চেষ্টার অভিযোগে একজন আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
একক নাকি জোটগতভাবে লড়বে—দ্বিধাদ্বন্দ্বে এনসিপি
  • ০৭ এপ্রিল ২০২৬
close