বাড়ি বাড়ি গিয়ে করোনার নমুনা সংগ্রহ করছে অভিনব গাড়ি!

০৮ জুন ২০২০, ০৩:০৪ PM

© সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কি না তা পরীক্ষার জন্য নমুনা দিতে কাউকে আর হাসপাতালে যেতে হবে না। খবর দিলেই নমুনা সংগ্রহের জন্য এই গাড়ি চলে যায় তার বাড়িতে। ঘরে বসেই মানুষ জানতে পারবে তার করোনাভাইরাস হয়েছে কিনা। তাই কাউকে আর কষ্ট করে , ঝুঁকি নিয়ে হাসপাতালে গিয়ে পরীক্ষার জন্য দাঁড়াতে হচ্ছে না।

কালিহাতী উপজেলা পরিষদের পরিকল্পনা ও উদ্যোগে এই অভিনব গাড়িটি নির্মাণ করা হয়েছে। ব্যাটারিচালিত একটি ইজি-বাইককে চারদিকে কাঁচ দিয়ে ঘিরে এমনভাবে এটাকে নির্মাণ করা হয়েছে যাতে করে গাড়ির ভিতরে বসেই নিরাপদে নমুনা সংগ্রহ করা যায়। এই গাড়ির ভিতর থেকে ব্যক্তিগত সুরক্ষা উপকরণ বা পিপিই না পরেই নমুনা সংগ্রহ করা যায় ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা বলেন, গাড়ির ভিতরে বাতাস চলাচলের কোন সুযোগ নেই। স্থানীয়ভাবে নির্মাণ করতে এতে খরচ হয়েছে প্রায় তিন লক্ষ টাকা। এই অর্থের ব্যবস্থা করেছে উপজেলা পরিষদ। ইতিমধ্যেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে গাড়িটি বাড়ি বাড়ি গিয়ে নমুনা সংগ্রহের কাজ শুরু করেছে। প্রতিদিন পঞ্চাশ জনের নমুনা সংগ্রহ করছে গাড়িটি।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence