২৪ ঘন্টায় আবারও সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু, আক্রান্ত ২৭৩৫

০৮ জুন ২০২০, ০২:২৮ PM

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় গতকালকের মতো সর্বোচ্চ ৪২ জনের মৃত্যু হয়েছে। সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মারা গেছেন ৯৩০ জন। আর গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৩৫ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ৬৮ হাজার ৫০৫ জনের।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে আজ সোমবার এমন তথ্য জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩৩ জন পুরুষ ও ৯ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৫৭ জন। এ নিয়ে সর্বমোট ১৪ হাজার ৫৬০ জন সুস্থ হয়েছেন।

এর আগে রোববার দেশে করোনায় সংক্রমিত ২ হাজার ৭৪৩ জন শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৪২ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ৯৪৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। গতকাল ১৩ হাজার ১৩৬ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪ লাখ ১০ হাজার ৯৩১টি। দেশে ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। আর ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, আজকে চীনা ১০ সদস্য বিশিষ্ট একটি কমিটি দেশে এসেছেন। তারা আগামী ১৪ জুন পর্যন্ত ঢাকা ও নারায়ণঞ্জের সামরিক ও বেসামরিক করোনা হাসপাতাল ও ল্যাব পরিদর্শন করবেন।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence