স্পটে না পেলেই চাকরি থেকে বহিষ্কার: তাপস

০৭ জুন ২০২০, ০৮:২৩ PM

© ফাইল ফটো

রাজধানীতে বসবাসরতরা যেন মশার উপদ্রব থেকে রক্ষা পায় সেজন্য আমরা কার্যক্রম শুরু করেছি। এ ব্যাপারে কোনো ঢিলেমি সহ্য করা হবে না। স্পটে কাউকে পাওয়া না গেলে তাকে চাকরি হতে বহিষ্কার করা হবে বলে জানয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস।

রোববার (৭ জুন) বিকেলে রাজধানীর ২৩ নম্বর ওয়ার্ডসহ লালবাগ নবাবগঞ্জ পার্কে এই মশকমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তাপস বলেন, প্রতি ওয়ার্ডে ১০ জন মশক ক্রু স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নির্দেশিত স্থানে প্রতিদিন ফগিং কাজ চালাবেন।এই দশজন ক্রুর দায়িত্বে থাকবেন একজন মশক সুপারভাইজার। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে ওয়ার্ড কাউন্সিলররা সরাসরি একাজে সম্পৃক্ত হওয়ায় কাজে যেমন জবাবদিহি আসবে তেমনি মশক নিধনে নাগরিকরাও চাহিদামাফিক সেবা পাবেন।

অনুষ্ঠানে আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এম এ মান্নান, করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রিফ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমোডোর বদরুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

জুলাই সনদ নিয়ে কোনো ধরনের অপরাজনীতি সহ্য করা হবে না: চিফ হু…
  • ০৩ এপ্রিল ২০২৬
দেড় মাস না পেরোতেই চাপের মুখে সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
কর্মকর্তাদের জন্য সুদমুক্ত গাড়ি ঋণ স্থগিত করল সরকার
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের প্রাদুর্ভাব: জরুরি টিকাদান কর্মসূচিতে অংশ নিতে দেশবাস…
  • ০৩ এপ্রিল ২০২৬
শিশুদের অনলাইনে ক্লাস নেয়া হলে মেধার অপমৃত্যু ঘটবে: ডা. শফ…
  • ০৩ এপ্রিল ২০২৬
অফিসের সময় কমিয়ে, সন্ধ্যায় দোকান-শপিংমল বন্ধ করে সাশ্রয় হবে…
  • ০৩ এপ্রিল ২০২৬