২৪ ঘন্টায় সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড, আক্রান্ত ২৭৪৩ জন

০৭ জুন ২০২০, ০২:২৮ PM

করোনায় আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জনের মৃত্যু হয়েছে। করোনা রোগী মৃত্যুর সংখ্যা হিসাবে এটিই সর্বোচ্চ। এই সময়ে ২ হাজার ৭৪৩ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট কোভিড-১৯ রোগী শনাক্ত হলেন ৬৫ হাজার ৭৬৯ জন এবং মারা গেলেন ৮৮৮ জন।

করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি নিয়ে আজ রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৭৮ জন এবং মোট সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯০৩ জন।

এর আগে শনিবার দেশে ২ হাজার ৬৩৫ জনের করোনা শনাক্ত হওয়ার কথা জানানো হয়েছিল। মারা গিয়েছিলেন ৩৫ জন।

ব্রিফিংয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় আরও ১২ হাজার ৮৪২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় আগের কিছু মিলিয়ে ১৩ হাজার ১৩৬টি। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো তিন লাখ ৯৭ হাজার ৯৮৭টি। দেশে ৫২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা করা হয়েছে।

করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা ও স্বাস্থ্যবিধি মানতে সবাইকে অনুরোধ করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা। অনলাইন ব্রিফিংয়ে তিনি বলেন, বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে। তবে এটি একক কোনো পদ্ধতি নয়। ভাইরাস প্রতিরোধে বারবার সাবান পানি দিয়ে হাত ধুতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে।

৮ মার্চ দেশে প্রথম করোনায় সংক্রমিত ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence