ফিশারিতে মাছ দেখতে গিয়ে স্কুল শিক্ষকের মৃত্যু

০৫ জুন ২০২০, ০৮:৫৪ AM

© সংগৃহীত

নেত্রকোনার বারহাট্টায় ফিশারিতে (মৎস্য খামারে) মাছ দেখতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে জামান আকন্দ (৩৫) নামের এক স্কুল শিক্ষক মারা গেছেন। বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যার দিকে উপজেলার তেলিকুড়ী গ্রামে এই ঘটনাটি ঘটে।

তেলিকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন জামান আকন্দ। তিনি ওই গ্রামের মৌলা মিয়ার ছেলে।

স্থানীয়রা সূত্র জানায়, শিক্ষক জামান আকন্দ সন্ধ্যায় বাড়ির পাশেমৎস্য খামারে মাছ দেখতে যান। এ সময় তিনি তারে জড়িয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এলাকাবাসী উদ্ধার করে পার্শ্ববর্তী মোহনগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বারহাট্টা থানার ওসি মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করে বিষয়টি দুঃখজনক মন্তব্য করেন। এসময় তিনিও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence