৬ দিন নয়, সংবাদপত্রে এবার ঈদের ছুটি ৫ দিন

২২ মে ২০২০, ১০:২৮ AM

© ফাইল ফটো

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সংবাদপত্রের ছুটি একদিন কমিয়ে ৫ দিন করে পুনরায় চিঠি দিয়েছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)।

গতকাল বৃহস্পতিবার (২১ মে) নোয়াব সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়। এতে বলা হয়েছে, আগামী ২৩ থেকে ২৭ মে পর্যন্ত সংবাদপত্র বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের নির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৩ থেকে ২৭ মে পর্যন্ত ঈদের ছুটি পালন করা হবে। তাই আগামী ২৪ মে থেকে ২৮ মে পর্যন্ত কোনো পত্রিকা প্রকাশ করা হবে না।

এর আগে চাঁদ দেখা সাপেক্ষে এই ঈদের ছুটি তিন কিংবা চার দিন হতো। এবারই এতদিন বন্ধ থাকছে সংবাদপত্র।

করোনা ভাইরাস সংকটের কারণে সংবাদপত্র ছাপানো ও বিলি করার কাজে ব্যাঘাত ঘটছে। এরই মধ্যে অনেক পত্রিকা তাদের ছাপার কাজ বন্ধ করে দিয়ে শুধু অনলাইন ভার্সন চালাচ্ছে।

ট্যাগ: সংবাদ
টিকার অভাবে হামের প্রাদুর্ভাব বাড়ায় জড়িতদের আইনের আওতায় আনা…
  • ০২ এপ্রিল ২০২৬
ফেনী-লক্ষ্মীপুর-ঢাকার দক্ষিণখানসহ ৫ জেলা-উপজেলায় মেডিকেল কল…
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট অধ্যাদেশ বাতিল করার প্রস্তাব সরকারের, ফেসবুক পোস্টে হ…
  • ০২ এপ্রিল ২০২৬
শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা একটি মামলা প্রত্যাহার
  • ০২ এপ্রিল ২০২৬
‘এমন হলে আর স্থানীয় নির্বাচনের প্রয়োজন কি জনাব মির্জা ফখরু…
  • ০২ এপ্রিল ২০২৬
হামের সাম্প্রতিক প্রাদুর্ভাব ও করণীয় বিষয়ে গোলটেবিল বৈঠক 
  • ০২ এপ্রিল ২০২৬