ঈদে ঘরমুখো মানুষের চাপে বন্ধ পাটুরিয়া ফেরিঘাট

১৮ মে ২০২০, ০৪:০৫ PM

© ফাইল ফটো

ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপে সকাল ১১টা থেকে পাটুরিয়া ফেরিঘাট বন্ধ করে দেয়া হয়েছে। ঢাকার মানিকগঞ্জে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বন্ধ করতে ফেরিঘাটে যান চলাচল স্থগিত রাখা হয়েছে বলে জানা গেছে।

বিআইব্লিউটিএ উপ-মহাব্যবস্থাপক জিল্লুর রহমান এ কথা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল ১১টা থেকে সব ফেরি বন্ধ করে দেয়া হয়েছে। কোনো যাত্রীবাহী গাড়ি যাতে ফেরি পার করতে না পারে সেজন্য এই ব্যবস্থা নেয়া হয়েছে।

২০০ এর ওপরে পণ্য পরিবহনের ট্রাক আটকা পড়েছে, এগুলো গভীর রাতে ছাড়বে বলে জানিয়েছেন তিনি। এছাড়া দুই থেকে আড়াইশ’র মতো প্রাইভেট কার ছিল, যেগুলো ফেরত পাঠিয়ে দেয়া হয়েছে।

বাংলাদেশে ২৪ ঘন্টায় নতুন করে এক ধাপে এক হাজার ৬০২ জন নতুন করে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। আর ২১ জন মারা গেছেন নতুন করে। তাদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৪ জন নারী।

বাংলাদেশে মোট কোভিড ১৯ রোগী শনাক্ত হয়েছে ২৩ হাজার ৮৭০ জন। এখন পর্যন্ত মোট টেস্ট করা হয়েছে এক লাখ ৮৫ হাজার ১৯৬টি।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close