করোনায় এবার চলে গেলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১০ মে ২০২০, ০৯:১৮ PM

করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন জামালপুর-৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য, বিএনপি জোট সরকারের আমলের সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অব.) আনোয়ারুল কবির তালুকদার। রোববার দুপুর ২টা ২৫ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

তার ছোট ভাই ফরিদুল কবীর তালুকদার শামীম জানিয়েছেন, তিনি জ্বরে আক্রান্ত হলে গত ৫ মে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর ২ টায় তার অবস্থার অবনতি হয়। পরে তিনি মারা যান।

আনোয়ারুল কবিরের চাচাতো ভাই জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউটের রোগতত্ত্ব বিভাগের প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার জানান, আনোয়ারুল কবির তালুকদার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসিইউতে ভর্তি ছিলেন।

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের ভাতিজা আনোয়ারুল কবির তালুকদার। ২০০১ সালে বিএনপির মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর জোট সরকারের প্রথমদিকে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ছিলেন। পরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন।

যদিও পরবর্তী সময়ে বিএনপি ছেড়ে দেন আনোয়ারুল কবীর তালুকদার। যোগ দেন লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি)।

ডিজিটাল মার্কেটিংয়ে এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢ…
  • ০২ এপ্রিল ২০২৬
গাজীপুরে তিন ফিলিং স্টেশনকে ৮২ হাজার টাকা জরিমানা
  • ০২ এপ্রিল ২০২৬
রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে দোকান-শপিং মল
  • ০২ এপ্রিল ২০২৬
‘সালাহউদ্দিন ভাই মনে হয় ভালো ছাত্র ছিল না’, কেন বললেন শিশি…
  • ০২ এপ্রিল ২০২৬
নোয়াখালীতে চলন্ত বাস থেকে পড়ে প্রাণ গেল হেলপারের
  • ০২ এপ্রিল ২০২৬
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি নির্দেশনা
  • ০২ এপ্রিল ২০২৬