দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৯৫ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ১২৮৫ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হলেন। বৃহস্পতিবার (৭ মে) দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার (৬ মে) পর্যন্ত আক্রান্ত ছিলেন ১১৯০ জন পুলিশ সদস্য। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। আর সুস্থ হয়েছেন ৯৩ জন। এছাড়া কোয়ারেন্টিনে আছেন প্রায় দেড় হাজারের বেশি।
আক্রান্তদের মধ্যে এডিসি, এসি, ওসি, এসআই, এএসআই ও কনস্টেবল আছেন। তাদের বেশিরভাগের চিকিৎসা চলছে রাজারবাগ পুলিশ কেন্দ্রীয় হাসপাতালে।