কুমিল্লায় করোনা আক্রান্ত ৮৪ জন, সুস্থ হয়ে ফিরলেন ২২ জন

০২ মে ২০২০, ০৪:৪৩ PM

© ফাইল ফটো

কুমিল্লা জেলায় ক‌রোনা আক্রান্ত মোট ৮৪ জনের মধ্যে এ পর্যন্ত ২২ জন সুস্থ হয়েছেন। নতুন করে আজ শনিবার আরো ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ তথ্য জানিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, কুমিল্লার উপজেলা ওয়ারী আক্রান্ত সংখ্যা তিতাসে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচংয়ে ৮ জন, চান্দিনায় ৯ জন, দেবিদ্বারে ১৬ জন, মেঘনায় ১ জন, বরুড়ায় ৩ জন, ব্রাহ্মণপাড়ায় ২ জন, সদর দক্ষিণে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন ,মনোহরগঞ্জে ৪ জন, মুরাদনগরে ৭ জন, হোমনায় ২ জন ও লাকসামে ১০ জনসহ ক‌রোনা ভাইরা‌সে আক্রান্ত মোট ৮৪ জন।

কুমিল্লার ১৭ উপজেলা ও সিটি করপোরেশনের মধ্যে ১৪ উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়েছে। তবে কুমিল্লা আদর্শ সদর, নাঙ্গলকোট, লালমাই উপজেলা এবং সিটি করপোরেশন এলাকায় এখনও করোনা আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।

ময়মনসিংহে মাহিন্দ্র-লরির সংঘর্ষে শিশুসহ দুজন নিহত
  • ২২ এপ্রিল ২০২৬
ফিলিস্তিনের পক্ষে নিবন্ধ লেখায় বহিষ্কার, আইনি লড়াইয়ে ট্র…
  • ২২ এপ্রিল ২০২৬
১২ লাখ টাকার চোরাই জিরাসহ বিএনপি নেতা গ্রেফতার 
  • ২২ এপ্রিল ২০২৬
হৃৎপিণ্ডের হুবহু নকল, ‘ডিজিটাল হার্ট’ বানিয়ে মৃত্যুর ঝুঁকি …
  • ২২ এপ্রিল ২০২৬
বেরোবির পরিবহনে অব্যবস্থাপনা, অ্যাম্বুলেন্স পেতেও ভোগান্তি—…
  • ২২ এপ্রিল ২০২৬
এবার নোবিপ্রবিতে শিক্ষকের অনশন, ভাঙলেন প্রশাসনের আশ্বাসে
  • ২২ এপ্রিল ২০২৬