২৩০ কোটি টাকার আর্থিক সহায়তা নিয়ে বাংলাদেশের পাশে ইইউ

৩০ এপ্রিল ২০২০, ০৮:০৩ PM

© ফাইল ফটো

বাংলাদেশকে ২৩০ কোটি টাকা (২ কোটি ৪০ লাখ ইউরো) সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বাংলাদেশ সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে সামাজিক নিরাপত্তা খাতে সংস্কার কাজে সহযোগিতার অংশ হিসেবে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে।

আজ বৃহস্পতিবার ঢাকার ইইউ অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল-এনএসএসএস বাজেট বাস্তবায়নে ইইউ এ অর্থ সহায়তা দিয়েছে। বাংলাদেশ সরকার ও ইইউ-এর মধ্যে চুক্তির অংশ হিসেবে প্রথম ধাপে এ অর্থ দেয়া হয়েছে।

ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত রেনেসে তিরিঙ্ক বলেছেন, সামাজিক নিরাপত্তা সুরক্ষায় বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে কাজ করবে। করোনা ভাইরাস (কোভিড-১৯) ঝুঁকি মোকাবিলায় জরুরিভাবে জনস্বাস্থ্য খাতেও সহায়তা করতে প্রস্তুত ইইউ।

জাবিরদের প্রতিনিধি হয়ে সংসদে যাচ্ছেন রোকেয়া বেগম
  • ২০ এপ্রিল ২০২৬
নতুন নিষেধাজ্ঞার মুখে পড়তে যাচ্ছে ইরান
  • ২০ এপ্রিল ২০২৬
দাওয়াত না পেয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বন্ধ কর…
  • ২০ এপ্রিল ২০২৬
বিএনপির মনোনয়নে এমপি হচ্ছেন জিল্লুর রহমানের স্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এমপি হচ্ছেন নগর বিএনপি নেত্রী নাদিয়া পাঠান, খুশি আওয়ামী লী…
  • ২০ এপ্রিল ২০২৬
ঈদ পর্যন্ত উচ্ছেদ না করার আকুতি জবি টিএসসির ২৫ দোকানির
  • ২০ এপ্রিল ২০২৬