শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর ফোন

২৯ এপ্রিল ২০২০, ১১:৩৪ PM

© ফাইল ফটো

আজ বুধবার বিকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছা জানাতে তিনি ফোন করলেও আলাপে করোনাভাইরাস সঙ্কটের বিষয়টি ‍উঠে আসে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের বলেন, ১২ মিনিটের টেলিফোন আলাপে দুই দেশের সরকার প্রধান করোনাভাইরাস মহামারীতে সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় খাদ্য উৎপাদন বাড়াতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার কথা বলেন।

প্রেস সচিব বলেন, দুই সরকার প্রধান বলেছেন, প্রয়োজনবোধে আমরা এক সাথে কাজ করব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আশঙ্কা প্রকাশ করেছে এই পরিস্থিতি আরও দীর্ঘায়িত হতে পারে। তাই, এই অঞ্চলের প্রতিটি দেশকে এই পরিস্থিতি মোকাবেলায় এক সাথে কাজ করতে হবে।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে গত মাসে সার্ক দেশগুলোর ভিডিও কনফারেন্সে কোভিড-১৯ মোকাবেলায় যে কর্মপরিকল্পনাগুলো গ্রহণ করা হয়েছিল, সেগুলোকে সামনে এগিয়ে নিতেও একমত হন শেখ হাসিনা ও মোদী।

কোভিড-১৯ মহামারী মোকাবেলায় বাংলাদেশে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানোর জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।

জাল প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে ভর্তিচ্ছু; মুচলেকায় মুক্তি
  • ০৩ এপ্রিল ২০২৬
হামের উপসর্গে আক্রান্ত হয়ে গোপালগঞ্জে ভর্তি ৪৩, মৃত্যু ১
  • ০৩ এপ্রিল ২০২৬
দেশের ২৫ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে নকলে শীর্ষে কুমিল্লা ভিক্…
  • ০৩ এপ্রিল ২০২৬
আলজেরিয়ার সাবেক রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন ছ…
  • ০৩ এপ্রিল ২০২৬
গরমে বরফ দিয়ে শরবত নাকি বরফ ছাড়া শরবত—কোনটা উপকারী
  • ০৩ এপ্রিল ২০২৬
আজ কত টাকায় বিক্রি হচ্ছে সোনার ভরি?
  • ০৩ এপ্রিল ২০২৬