দৈনিক সময়ের আলো কার্যালয় বন্ধ ঘোষণা

২৯ এপ্রিল ২০২০, ০৯:২৯ PM

© ফাইল ফটো

করোনায় আক্রান্ত হয়ে সিটি এডিটরের (নগর সম্পাদক) মৃত্যুর ঘটনায় এবং আরও কয়েকজন কর্মীর শরীরে উপসর্গ দেখা দেওয়ায় দৈনিক সময়ের আলো পত্রিকার প্রধান কার্যালয় সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার পত্রিকাটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। করোনার এই দুর্যোগকালীন পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য সময়ের আলো কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছে।

এর আগে পত্রিকাটির সিটি এডিটর ও চিফ রিপোর্টার (প্রধান প্রতিবেদক) সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর খোকন (৪৭) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১০টায় মৃত্যু হলেও আজ তার নমুনা পরীক্ষা করলে করোনা শনাক্ত হয়। রাজধানীর উত্তরার রিজেন্ট হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

শিক্ষকদের বেতন এবং মর্যাদার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে সর…
  • ২২ এপ্রিল ২০২৬
জবিতে ‘বিশেষ বৃত্তি’ সুপারিশপ্রাপ্তদের ব্যাংক অ্যাকাউন্ট খো…
  • ২২ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের এপ্রিল মাসের বেতন নিয়ে নতুন তথ্য জানাল মাউশি
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্…
  • ২২ এপ্রিল ২০২৬
মাদ্রাসা শিক্ষকদের বদলির ফাইল শিক্ষামন্ত্রীর দপ্তরে
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের প্রতিবাদে কবি নজরুল কলে…
  • ২২ এপ্রিল ২০২৬