এবার ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা নিয়ে ঝগড়ায় ২ মাসের শিশুর মৃত্যু

২৮ এপ্রিল ২০২০, ১১:০০ AM

© প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দু'পক্ষের সংঘর্ষে প্রাণ গেল ফারিয়া নামের ২ মাস বয়সী এক শিশুর। সোমবার( ২৭ এপ্রিল) বিকালে উপজেলার গোকর্ন ইউনিয়নে এ ঘটনা ঘটে। ফারিয়া গোকর্ন ইউনিয়নের কবির মিয়া ও জোস্না বেগমের সন্তান।

নাসিরনগর থানার ওসি (তদন্ত) মো. কবির হোসেন জানান, বিয়ের পর থেকেই জ্যোৎস্না বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন। কিছু দিন আগে তিনি বাড়ি করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিমপাড়ায় জমি কেনেন। তার জমির পাশেই জমি কেনেন জসিম মিয়া নামের স্থানীয় এক ব্যক্তি।

দুই জমির চলাচলের রাস্তা নিয়ে কবির মিয়া ও জসিম মিয়ার বিবাদ চলছিল। এর জের ধরে গতকাল সোমবার বিকালে জসিম ও জ্যোৎস্নার মধ্যে ঝগড়া হয়।

একপর্যায়ে জসিম ১০-১৫ জন লোকসহ দেশিয় অস্ত্র নিয়ে জোস্নার ওপর হামলা করেন। এ সময় জোস্না প্রাণ বাঁচাতে পাশের বাড়ির শাহাজান মিয়ার ঘরে গিয়ে আশ্রয় নেন। জসিম লোকজন নিয়ে সেখানে গিয়ে হামলা করে। এ সময় জোস্নার কোলে থাকা দুই মাসের শিশু ফারিয়ার মাথায় আঘাত লাগে। এর কিছুক্ষণ পরই সে মারা যায়।

ওসি (তদন্ত) আরও জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামিদের গ্রেফতারে পুলিশের তিনটি দল কাজ করছে।

ট্যাগ: মামলা
বাংলাদেশ ও চীনের মধ্যে কৃষি প্রযুক্তি, শিল্প উন্নয়ন ও দক্ষত…
  • ১৯ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম বাড়ানোয় জামায়াতের আমিরের ক্ষোভ
  • ১৮ এপ্রিল ২০২৬
হামে আক্রান্ত শিশুর মৃত্যুতে শোকাহত পরিবারের পাশে প্রধানমন্…
  • ১৮ এপ্রিল ২০২৬
পুলিশের হাত থেকে ছিনিয়ে মুয়াজের মাথায় হাতুড়ি দিয়ে পেটাতে থা…
  • ১৮ এপ্রিল ২০২৬
এনসিপিতে শতাধিক নেতাকর্মীর যোগদান, আছেন মুক্তিযোদ্ধা ও জুলা…
  • ১৮ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দাম লিটারে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ল
  • ১৮ এপ্রিল ২০২৬