করোনাভাইরাস পরিস্থিতিতে এপ্রিল-মে মাসের বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মো. ফারুক রহমান। আজ রবিবার লেবার পার্টির দফতর সম্পাদক আমানুল্লাহ মহব্বত স্বাক্ষরিত বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সঙ্কটকালে বাড়ির মালিক ও ভাড়াটিয়াদের স্বার্থে সরকারের পদক্ষেপ জরুরি। কেননা কর্মহীন জনগোষ্ঠী লাগামহীন দ্রব্যমুল্যের উর্ধ্বগতি ও বাড়ি-অফিস ভাড়া নিয়ে ভাড়াটিয়ারা চোখে সরষেফুল দেখছেন।
এতে আরও বলা হয়, সরকারের নিকট আবেদন অন্তত করোনা পরিস্থিতিতে বাড়ির মালিকদের পানি-বিদ্যুৎ-গ্যাস বিল মওকুফ করুন আর ভাড়াটিয়াদের বাড়ি-অফিস ভাড়া মওকুফে নির্বাহী আদেশ জারি করুন।