জানালা কেটে পালিয়ে গেলেন করোনা রোগী

২৫ এপ্রিল ২০২০, ০৫:২৩ PM

© সংগৃহীত

করোনা শনাক্ত এক ব্যক্তি ঘরের জানালা কেটে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। শুক্রবার রাতে কুমিল্লার মুরাদনগর উপজেলার দারোরা ইউনিয়নের কাজিয়াতল গ্রামে লকডাউনকৃত ওই বাড়িতে এ ঘটনা ঘটে।

জানা যায়, (২৪ এপ্রিল) শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়েন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউট (আইইডিসিআর) থেকে পাঠানো রিপোর্ট অনুযায়ী ওই গ্রামের মিজানুর রহমান মিজান নামে একজন করোনা রোগী হিসেবে শনাক্ত হন। করোনা শনাক্ত হওয়ায় পর মুরাদনগর উপজেলা প্রশাসন ওইদিন শুক্রবার দুপুরে কাজিয়াতল গিয়ে তার ঘড়টি আইসোলেশন ঘোষণা করে বাড়ি লগডাউন করেন। পরে শুক্রবার রাতে তিনি রোগী ঘরের জানালা কেটে পালিয়ে যান।

এ বিষয়ে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল আলম জানান, রোগীর শরীরে বাহ্যিক কোনো লক্ষণ না থাকায় তাকে হাসপাতালের আইসোলেশন বেডে না রেখে বাড়িতে আইসোলেশন নিশ্চিত করে বাড়িটি লকডাউন করে দেয়া হয়েছিল। তবে পালিয়ে যাওয়া এই রোগী কারো সংস্পর্শে গেলে ওই ব্যক্তিরও সংক্রমিত হওয়ার আশংকা রয়েছে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলম জানান, পালিয়ে যাওয়া করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে উদ্ধারে তৎপরতা অব্যাহত রয়েছে।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬