বাড়িভাড়া মওকুফের দাবি 'দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন' সংগঠনের

২৫ এপ্রিল ২০২০, ০৩:৪৬ PM

© সংগৃহীত

দেশের মহামারি করোনা পরিস্থিতিতে বাড়িভাড়া মওকুফের দাবি জানিয়েছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন। শনিবার( ২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের নেতারা এ দাবি জানান।

একই বিবৃতিতে সংগঠনের নেতারা বলেন, বিশ্বে আজ করোনার মহামারি চলছে। তেমনি এক অবস্থায় বাংলাদেশের ভাড়াটিয়া জনগণ এক দুর্বিষহ জীবনযাপন করছে।

তারা বলেন, ইতিমধ্যে কলাবাগানে দুই মাসের শিশুসহ ভাড়াটিয়াকে বাড়িওয়ালাকে বের করে দেয়। পরে প্রশাসনের সহযোগিতায় ভাড়াটিয়াকে বাসায় উঠিয়ে দেওয়া হয় এবং বাড়িওয়ালাকে গ্রেপ্তার করা হয়। এজন্য আমরা প্রশাসনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের সঙ্গে হুমকি-ধমকি এবং নানা নির্যাতন করছে বাড়ি ভাড়ার জন্য। আমরা প্রশাসনকে অনুরোধ করবো আপনারা এভাবে ভাড়াটিয়াদের পাশে থাকবেন বলে আমরা আশা করছি।

ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, সিলেটের মেয়র আরিফুল ইসলাম, চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দিন, চট্টগ্রামের ডিসি, এমনকি দেশের খ্যাতিমান অনেক ব্যক্তি ও বাড়িওয়ালা বলেছেন ভাড়া নেবে না। আমরা তাদের স্বাগত জানাই।

নেতারা আরো বলেন, করোনার কারণে লকডাউন (সাধারণ ছুটি) হওয়ায় তারা কোনো কাজকর্ম করতে পারছে না, বাইরে বের হতে পারছে না। এ অবস্থায় জনশূন্যতার কারণে রাজধানীসহ সারাদেশে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। যে শ্রমিকরা দৈনিক ভিত্তিতে কাজ করতেন তারা বেকার হয়ে পড়েছেন। এরই মধ্যে দেখা দিয়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। একদিকে করোনাভাইরাসের আতঙ্ক, অন্যদিকে অর্থের অভাব। সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে।

বিবৃতিতে সই করেছেন, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট শফি নেওয়াজ নাসির, সহ-সভাপতি মো. অলিউল্লাহ অলি, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক, আনোয়ার মোস্তফা গাজী দুদু, আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহিম।

ছাত্রদলের সন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে ছাত্রশিবিরের বিক্ষ…
  • ২২ এপ্রিল ২০২৬
লিটনের সঙ্গে কথোপকথনের পর নতুন স্বপ্ন বুনছেন সাকলাইন
  • ২২ এপ্রিল ২০২৬
এক কেন্দ্রের কেন্দ্রসচিবসহ ১১ শিক্ষককে এসএসসির দায়িত্ব থেকে…
  • ২২ এপ্রিল ২০২৬
শাস্তির আওতায় আসছেন প্রায় ৩০০ প্রতিষ্ঠান প্রধান
  • ২২ এপ্রিল ২০২৬
মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিতের বিষয়টি সমাধান সম্ভব: আসি…
  • ২২ এপ্রিল ২০২৬
ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬