করোনাভাইরাস মহামারী আকার ধারণ করায় বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে। দেশে করোনা সংক্রমণের ৪৮ দিনের মাথায় এসে ৫৯টি জেলায় এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তবে দেশের এমন পাঁচটি জেলা রয়েছে যেখানে এখনো কোন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।
শনিবার (২৫ এপ্রিল) সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
আইইডিসিআরের তথ্য অনুযায়ী দেশের ৬৪টি জেলার মধ্যে যে পাঁচটি জেলায় এখনো করোনা আক্রান্ত রোগী পাওয়া যায়নি সেগুলো হলো নাটোর সাতক্ষীরা, ঝিনাইদহ, রাঙামাটি ও খাগড়াছড়ি।
আইইডিসিআরের সবশেষ তথ্যানুযায়ী দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৯৯৮ জন। আর এ ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৪০ জনের। তবে আক্রান্তদের মধ্যে ১০৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।